ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (০৩ ডিসেম্বর) সাংবাদিকদের জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবার সেই ক্ষতি কাটিয়ে ওঠার দায়িত্ব সবার। এবারের জাতীয় নির্বাচন হবে ব্যতিক্রমী ও নতুন মাত্রার। তিনি জানান, দুটি ভোট একসঙ্গে দেওয়ায় প্রতিটি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে।

সানাউল্লাহ আশ্বাস দেন, নির্বাচনের সময় সাংবাদিকরা অবাধে মাঠে থাকতে পারবেন এবং তাদের নিরাপত্তা ও কার্যক্রম সুরক্ষায় নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা করবে।

একই অনুষ্ঠানে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ইসি এখন সর্বোচ্চ ব্যস্ত সময় পার করছে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে ‘শতাব্দীর সেরা নির্বাচন’ উপহার দিতে চায় নির্বাচন কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।