ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির এই নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে এনডিসি ও এএফডব্লিউসি–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ আশা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের নিরলস কার্যক্রমের প্রশংসা করেন। ড. ইউনূস বলেন, অংশগ্রহণকারীরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা ভবিষ্যতে জাতীয় নীতিনির্ধারণ, কৌশলগত পরিকল্পনা এবং রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ দেশের অন্যতম উৎকর্ষতার কেন্দ্র হিসেবে পরিচিত। দ্রুত পরিবর্তমান বিশ্বে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তৃতার শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।