ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরকার গঠনের রূপরেখা দিতে তারেক রহমানের সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের পর আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতে শনিবার সংবাদ সম্মেলনে আসছে বিএনপি। বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এই সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি নির্বাচন ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য রাজনৈতিক জোট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

দলীয় সূত্র বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নেতৃত্ব এখন সরকার গঠন প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে মনোযোগ দিয়েছে। এই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলটির শীর্ষ ও বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

সূত্র জানায়, নতুন সরকার গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে একাধিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। গভীর রাত পর্যন্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দলের ভেতরে উচ্ছ্বাসের চিত্র তুলে ধরে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সরকার পরিচালনা ও জাতীয় রাজনীতির পরবর্তী দিকনির্দেশনা স্পষ্ট হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।