ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচনে জয়ী হওয়ায় সরকার গঠন প্রক্রিয়া এখন চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছে। বিএনপি ইতোমধ্যে স্পষ্ট করেছে যে দলের চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

এদিকে রাষ্ট্রপতির পদ নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নজরুল ইসলাম খান নির্বাচনে অংশ নেননি এবং অতীতে কোনো মন্ত্রীত্ব পাননি। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত করে তুলেছে বলে দলীয় সূত্রের ধারণা।

অন্যদিকে আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেল বিজয়ী ড. ইউনূসের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অতীতেও বিএনপি ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি করার আলোচনা ছিল বলে জানা গেছে।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও আলোচনায় রয়েছেন। অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীর নামও সামনে এসেছে।

দলীয় নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। সিদ্ধান্ত প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।