ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আগাম অভিনন্দন ডা. শফিকুরের

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রোববার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান।

জামায়াত আমির জানান, তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছেন। এটি জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আশা করি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতার নতুন অধ্যায় সৃষ্টি হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে মিলিত হয়ে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নির্বাচিত সরকার নির্বাচন-পরবর্তী সহিংসতা, বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেবে। জাতীয় স্বার্থের বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করবো, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবো।

জামায়াতের আশ্বাস, সরকারকে সমর্থন থাকবে, যেখানে জবাবদিহিতার প্রয়োজন, সেখানে তারা সক্রিয় থাকবেন। দেশের মানুষ আশা করে এমন একটি সংসদ গড়ে উঠুক, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং রাষ্ট্রকে স্থিতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।