ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণা ঘিরে সহিংসতা, তদন্তে পুলিশ, গ্রেপ্তার নেই এখনো

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দীগঞ্জ প্রতিনিধি :বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের কলকুঠি মাদ্রাসা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাজিরহাট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষের অভিযোগ, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি কর্মীরা তাঁদের বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সূত্রপাত হয়। বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ গুলজার আলম মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে কলকুঠি মাদ্রাসা এলাকায় প্রচারণা চলাকালে বিএনপি কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় জামায়াতের কর্মীদের সঙ্গে থাকা অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেওয়া হয় এবং একটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়।
তিনি আরও জানান, হামলায় কয়েকজনের মাথা ফেটে যায় এবং একজনের পা ভেঙে যায়। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করতে পরে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, বিএনপি কর্মী মোফাজ্জেল দেওয়ান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের কর্মীরা প্রচারণা শেষে বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে মিছিল শুরু করলে উত্তেজনা তৈরি হয়। এতে সংঘর্ষ বাধে এবং কয়েকজন বিএনপি কর্মী আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল ভাঙচুর করে বলে তিনি দাবি করেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান জানান, সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।