ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৮ জুনের মধ্যে ব্যাখ্যা না দিলে ১৪৭ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদন
জুন ৫, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না থাকায় ১৪৭টি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের পক্ষ থেকে পাঠানো চিঠিতে পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষর করেন। এতে বলা হয়, নির্ধারিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

বোর্ড আরও জানায়, এসব প্রতিষ্ঠানকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি তাদের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কিনা—সে বিষয়ে ১৮ জুনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

শোকজের আওতায় মোট ১৪৭টি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ১২০টি ইঞ্জিনিয়ারিং, ১২টি টেক্সটাইল এবং ১৫টি কৃষি শিক্ষাক্রমের প্রতিষ্ঠান।

নীতিমালা ২০২০ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত—যেমন অবকাঠামো, শিক্ষক নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লাইব্রেরি—পূরণে ব্যর্থ হলে সরকার অনুমোদন প্রত্যাহার করতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বোর্ড সতর্ক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।