ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী গ্রামে থেকে সেকান্দার আলী হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সকালে নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেকান্দার আলী হাওলাদার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নোয়াব আলী হাওলাদারের পুত্র।

ইউপি সদস্য মোঃ মনির হোসেন জানান, বুধবার ভোররাত সাড়ে ৪ টারদিকে বসত ঘরের বারান্দার কাঠের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সেকান্দার আলীর মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।