ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় ৩ মার্চ শুরু টিকিট বিক্রি, সার্ভার সচল রাখতে কড়া প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হবে। সম্ভাব্য ঈদের দিন ২১ মার্চ ধরে সাত দিনের অগ্রিম টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং কালোবাজারি প্রতিরোধে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ের সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের। একই ধারাবাহিকতায় ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের টিকিট বিক্রি হবে।

২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করে পরে অবমুক্ত করা হবে।

নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

যারা অনলাইনে টিকিট পাবেন না, তারা যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারবেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার সচল রাখতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।