ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৩১ হাজার মিটার জাল ও ৫২ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৪, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধঃ ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত এ অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানের সময় নদী থেকে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, ঝালকাঠি সদরে বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চালানো হয়। এছাড়াও ইলিশ রক্ষা কার্যক্রমে ঝালকাঠি সদর উপজেলায় ২ টিমে এ অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৩১ হাজার মিটার জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে। এছাড়াও ইলিশ রক্ষা কার্যক্রমে ঝালকাঠি ৪ উপজেলায় ১৫টি টিমে এ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।