ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৮, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে এয়ারেপার্ট থানা পুলিশ। থানাধীন রহমতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তাকে আটক করে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে রিতা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।