ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৮, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাইয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত ওয়েব লিঙ্কের মাধ্যমে নিজ নিজ ফরম পূরণ এবং প্রোফাইল জমা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রবেশপত্র ইস্যু করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা-বিধি অনুযায়ী পুনঃঅংশগ্রহণকারী প্রার্থীদের অনলাইন আবেদন, পরীক্ষার ফি পরিশোধ এবং নিয়মিত প্রার্থীদের প্রোফাইল জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১২ জুন আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হন ৯ হাজার ২০১ জন। এখন এসব উত্তীর্ণ প্রার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপে অংশ নেবেন। এজন্য নির্ধারিত সময়ে অনলাইন কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।