ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৮, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বিমান হামলার পাল্টা জবাব হিসেবে নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিসহ মোট ৮৫টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করে বুধবার সকালে হরমুজগান ও মাহশাহর অঞ্চলের কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতেই এই পাল্টা সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে মার্কিন সেন্টকম ঘোষণা দিয়েছিল, তারা ইরানের ভেতরে আশিটির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফল বিমান হামলা চালিয়েছে। ইরান বলছে, সেই হামলার প্রতিক্রিয়াতেই বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য চলাকালে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে বিমান হামলা চালিয়ে ওই ঐতিহাসিক শোকানুষ্ঠানের গুরুত্ব আড়াল করার চেষ্টা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।