ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়া উম্মাদনা: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর ভাষায়, এমন আবদার হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং পলাতক। এ অবস্থায় তাঁর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।

এ সময় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে সংঘটিত তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত থাকলেও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। সে ক্ষেত্রে সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে।

শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয় এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে চিফ প্রসিকিউটরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।