ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এর সঙ্গে দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকিও থাকবে।
তিনি জানান, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ-এর উত্তরাংশে ঝড়ের প্রভাব বেশি দেখা যেতে পারে।
এর আগে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আপাতত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
