ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিসিসি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শিরিন-কুদ্দুস

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১৬, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সোমবার (১৬ মার্চ) বরিশাল অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক বলেন, বরিশালকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। নগরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বরিশাল সিটির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ভারী, সচিব রুম্পা শিকদার ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আফতাব মাহমুদ শিকদার, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিনে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তিনি জেলা পরিষদ কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিবের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করা হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।