ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১৪, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা—এই পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শনিবার (১৪ মার্চ) এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান।

ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইউসুফ মোল্লাকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সেসব সিটির মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর।

সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।