ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপনে ইরানে ইউএই হামলা, বিশ্বজুড়ে তীব্র আলোড়ন

নিজস্ব প্রতিবেদন
মে ১২, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গোপন সামরিক অভিযানের তথ্য প্রকাশের পর। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ইউএই গোপনে বিমান হামলা চালিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমিরাতের শহর ও জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা পদক্ষেপ নেয়। চলমান সংঘাতে ইরান ইসরায়েলের চেয়েও বেশি আক্রমণ চালিয়েছে আমিরাতের বিরুদ্ধে, ফলে ইউএই সংঘাতের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি ইরানি তেল শোধনাগারে হামলা চালানো হয়।

ইরান ওই হামলার ঘটনা স্বীকার করলেও হামলাকারী দেশের নাম প্রকাশ করেনি। পরবর্তীতে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

যুদ্ধবিরতির আগে পর্যন্ত ইরান নিয়মিতভাবে আমিরাতের জ্বালানি কেন্দ্র ও শহরগুলোতে হামলা চালাচ্ছিল। এর প্রেক্ষিতেই ইউএই তাদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশল পুনর্বিন্যাস করে গোপন সামরিক অভিযান শুরু করে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এই গোপন হামলার তথ্য ফাঁস হওয়ায় পশ্চিম এশিয়ায় কূটনৈতিক সম্পর্ক নতুন সংকটে পড়তে পারে বলে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মত। পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ থাকলেও ভবিষ্যতে সামরিক ও রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ফার্স্ট পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।