ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

জানুয়ারিতে এসএসসি, ২০২৮ থেকে নতুন শিক্ষা কাঠামো

নিজস্ব প্রতিবেদন
জুন ২৪, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাজধানীতে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সময়ে নকলের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রযুক্তিনির্ভর নানা কৌশলের মাধ্যমে অসাধু চক্র পরীক্ষাব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাই সরকার এখন আরও কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সহযোগীদেরও বিচারের আওতায় আনতে সাইবার আইন পরিবর্তনের কাজ চলছে।

সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী ও মানসম্পন্ন শিক্ষা লাভ করতে পারে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত দশ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে শিক্ষাব্যবস্থাকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায়।

এ ছাড়া তিনি জানান, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসরভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অবসরভাতা প্রদান শুরু হবে। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।