ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থার আহ্বান

নিজস্ব প্রতিবেদন
জুন ২২, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একাধিক পর্যায়ের বৈঠক ও আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

সফরের শুরুতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অনুষ্ঠিত হয় প্রতিনিধি পর্যায়ের উচ্চপর্যায়ের বৈঠক, যেখানে দুই দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

বৈঠকে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ঘোষণা দেন।

সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। সেখানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।