ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় জেলেদের নতুন সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৬, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং চারটি সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।