ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১১, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী এবং ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রয়েছে।

এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও ইতিহাদের মতো বড় এয়ারলাইন্সগুলোর বিমান চলাচলেও ব্যাঘাত ঘটে। পরে কিছু ফ্লাইট চালু হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্সগুলো।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন।

সূত্র: রয়টার্স, এএফপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।