আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনায় পাল্টাপাল্টি লিডে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমানে ভারতীয় জনতা পার্টি ১০৫টি আসনে এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস খুব কাছাকাছি অবস্থানে থেকে ১০৩টি আসনে লিড ধরে রেখেছে।
গণনার শুরুতে বিজেপি ৭১টি ও তৃণমূল ৪৭টি আসনে এগিয়ে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান কমে গিয়ে নির্বাচনটি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় রূপ নিয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে পরিষ্কার ফলাফল জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই নির্বাচনের ফলাফল আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে বলে বিশ্লেষকদের মত।
পাশাপাশি অন্যান্য রাজ্যেও ভোট গণনার চিত্র সামনে এসেছে। তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম ৩২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে এনডিএ পেয়েছে মাত্র ২টি আসনের লিড।
কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট সমানভাবে ৩৮টি আসনে এগিয়ে থেকে সমানে সমান লড়াই চালাচ্ছে। সেখানে এনডিএ ৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে আসামে এনডিএ ১২টি আসনে লিড ধরে রেখেছে।
