ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেপণাস্ত্র সংকটের খবর নাকচ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৬, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পেন্টাগনের ক্ষেপণাস্ত্র মজুত কমে যাওয়ার খবর সরাসরি নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত নয়, বরং বিপুল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে। একই সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনও দ্রুতগতিতে বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশেষ ধরনের অস্ত্রের বিশাল মজুত বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এছাড়া প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বিপুল পরিমাণে উৎপাদন করে দেশে আনা হচ্ছে। তিনি দাবি করেন, প্রতিরক্ষা শিল্পে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক কারখানা নির্মাণ করছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।

পেন্টাগনের অস্ত্র মজুত নিয়ে প্রকাশিত সংবাদকে ঘিরে ট্রাম্প তথ্য ফাঁসের অভিযোগও তোলেন। তিনি বলেন, যেসব সূত্র থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, গোপন প্রতিরক্ষা তথ্য প্রকাশ করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশের গোপনীয় তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ফাঁসের ঘটনায় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা চলছে এবং তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।