ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কড়া নিরাপত্তায় চলছে জাতীয় নির্বাচন ও গণভোট

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। শীত উপেক্ষা করে ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে ভিড় করেন। তরুণদের উচ্ছ্বাস থাকলেও সকালের দিকে মধ্যবয়সী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি বেশি ছিল; নারী ভোটারদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে চারটি কেন্দ্র—দুটি নারী ও দুটি পুরুষ—নির্ধারিত সময়ে ভোট শুরু করে। সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস জানান সাজ্জাদূর ইসলাম। শনির আখড়ার বর্ণমালা স্কুল কেন্দ্রে কাউসার আহমেদ ফজরের পর লাইনে দাঁড়িয়ে দ্বিতীয় ভোটার হিসেবে ভোট দেন। ঢাবি এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শুরুর আগেই দীর্ঘ লাইন দেখা যায়। কেন্দ্রটি পরিদর্শন করেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ও ঢাবির কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান। ডিসি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে যত শক্তিই আসুক, কোনো ছাড় নেই।

প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের বুথ স্থাপন করা হয়েছে; কোনো দ্বন্দ্বের খবর নেই। কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে।

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় ২৯৯ আসনে ভোট হচ্ছে। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ ও হিজড়া ১ হাজার ২৩২ জন। ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ৫০টি রাজনৈতিক দলের ১,৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্রসহ মোট ২,০২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; নারী প্রার্থী ৮৩ জন। বিএনপি দিয়েছে সর্বোচ্চ ২৯১ প্রার্থী; ১০ দল কোনো প্রার্থী দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।