নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ১০ উপজেলায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক ভোটের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী এ হার নির্ধারণ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক হিসেবে গৌরনদীতে ৬২.০১ শতাংশ ভোট পড়ে শীর্ষে রয়েছে। আগৈলঝাড়ায় ৬১.৭১ শতাংশ, বানারীপাড়ায় ৬০ শতাংশ এবং হিজলায় ৬০.৫৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। উজিরপুর উপজেলায় ভোটের হার ৫৮.০২ শতাংশ।
মেহেন্দিগঞ্জে ৫৬.৭৪ শতাংশ ভোট পড়েছে। বাবুগঞ্জে ৫৪.৬ শতাংশ, বাকেরগঞ্জে ৫৩.৬ শতাংশ এবং মুলাদীতে ৫১.৭৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বরিশাল সদর উপজেলায় সর্বনিম্ন ৪৮ শতাংশ ভোট পড়েছে।
পোস্টাল ভোটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। বরিশালের ৬টি আসনে পোস্টাল ভোট পড়েছে ২২ হাজার ৭৬টি। এ ক্ষেত্রে নিবন্ধিত ভোটার ছিলেন ২৯ হাজার ৪৭৭ জন। ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৭৪.৮৯ শতাংশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফলের সময় সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে।
