ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন অর্থবছরের দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৬৯ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই ও আগস্ট—চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশকে বিদেশি ঋণ বাবদ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করতে হয়েছে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেশের বৈদেশিক ঋণ পরিশোধের এই চিত্র উঠে এসেছে।

ইআরডির হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টে পরিশোধ করা অর্থের বড় অংশ গেছে মূল ঋণের কিস্তি পরিশোধে। এ খাতে বাংলাদেশ দিয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। আর ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকার সমান।

আগের অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

ঋণ পরিশোধের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড়ও হয়েছে। জুলাই ও আগস্টে বিভিন্ন ঋণের বিপরীতে বাংলাদেশ পেয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।

তবে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ আগের বছরের তুলনায় সামান্য কমেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ২৪ কোটি ডলারের নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে ৩৮ লাখ ডলার। ইআরডির বৈদেশিক সহায়তা ব্যবস্থাপনা শাখা বিদেশি ঋণের অর্থছাড়, প্রতিশ্রুতি ও ঋণ পরিশোধের হিসাব সংরক্ষণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।