ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত নেতা দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে নানা মামলায় জড়িয়ে অর্থ আদায় ও হয়রানি করছেন।

অংশগ্রহণকারীরা বলেন, এলাকায় প্রভাব বিস্তার করে দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং রাজনৈতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন অভিযুক্ত নেতার এক আত্মীয়ও, যিনি নিজেকে ভুক্তভোগী দাবি করেন। তিনি অভিযোগ করেন, নিজের জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করতে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহার করে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হলে জমির মালিকপক্ষ বাধা দেয় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত নেতা বলেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। নির্বাচনের সময় তারা তার দলের সঙ্গে থাকলেও ভোট দিয়েছেন অন্য প্রতীকে— এমন দাবি করে তিনি বলেন, প্রতিহিংসা থেকেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।