ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাই মাহফিল নৈতিক পরিবর্তন ও ইসলামী আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে: এনসিপি মুখপাত্র

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সামাজিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন এনসিপি মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত মাহফিলে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘ এক শতাব্দী ধরে মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। শৈশব থেকে এই মাহফিলের কথা শুনলেও এবার প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি অভিভূত হয়েছেন।

তিনি বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের আগমন ইসলামের প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন। এই মাহফিল মানুষকে নৈতিক পরিবর্তন ও ইসলামী আদর্শে অনুপ্রাণিত করে।

আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল ধর্মীয় কার্যক্রমেই নয়, দেশের রাজনৈতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে দলটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

তিনি জানান, আন্দোলনের সময় বহু সহযোদ্ধা জীবন দিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। নিজে জীবিত ফিরে আসতে পেরেছেন সহযোদ্ধা ও ইসলামী আন্দোলনের সহযোগিতার কারণে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষের মুক্তি, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এনসিপি ও ইসলামী আন্দোলনের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপি নেতা সারোয়ার তুষার, ফয়সাল মাহমুদ শান্ত, মাওলানা সানাউল্লাহ খান, হামজা মাহবুব, রিফাত রশীদ, আব্দুল কাদের, যোবায়ের হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।