ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুর-উপজেলা নির্বাহি কর্মকর্তার আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা নিয়ে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল অফিস

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজার আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা ও তার পিতা জুলাই হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগ নেতা আলী আকবরকে ঘিরে উজিরপুর উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। উজিরপুরে আলী সুজার বাসভবন তাঁর বাবার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে পিতা-পুত্রের আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা সম্বলিত ছবি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ঠা নিয়ে লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই ব্যাপক তোলপাড় শুরু হয়।
মো : বশির বাবু নামের এক সংবাদকর্মীর ফেইজবুক আইডি থেকে বলা হয় স্বৈরাচারের দোসরের সন্তান, উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজার পিতা মো : আলী আকবর চট্রগ্রামের হাটহাজারির আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জুলাই হত্যা মামলার আসামী । ইউএনও আলী সুজার বাসভবন তাঁর বাবার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ আছে। সরকারি কর্মকর্তার বাসভবন কি পারিবারিক রাজনৈতিক প্রভাবের নিরাপদ ঠিকানা হতে পারে? এসব অভিযোগের জবাব কে দেবে? আসলে জুলাই হত্যা মামলার আসামী কি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে থাকতে পারে। তাহলে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। নাকি আওয়ামী লীগকে পূর্ণবাসন করছেন। এমন প্রশ্ন উপজেলা বাসীর মুখে মুখে। প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা করা, কোনো রাজনৈতিক প্রভাবের আড়াল তৈরি করা নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই, সত্য প্রকাশ চাই। উজিরপুরে পুলিশ কি কাঠের চশমা পড়েছে। জুলাই হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরলেও তারা দেখেননা।
একই ভাবে আজাদ বানি নামের একটি ফেইজবুক পেইজ থেকে লেখা হয়েছে ছাত্রলীগ থেকে বিএনপি ঘনিষ্ঠ, উজিরপুরের ইউএনও আলী সুজাকে ঘিরে নানা প্রশ্ন! ওই পেই থেকে আরো লেখা হয়, ক্ষমতার হাওয়া যেদিকে, অবস্থানও কি সেদিকে? উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে ঘিরে স্থানীয় পর্যায়ে উঠছে নানা আলোচনা ও অভিযোগ। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন, এমন দাবি স্থানীয়দের। তাঁর বাবা আলী আকবর নিজ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।বাবার রাজনৈতিক প্রভাবেই আলী সুজার চাকরি,এমন কথাও এলাকায় প্রচলিত। তবে এসব দাবির নিরপেক্ষ যাচাই প্রয়োজন। এখন আলোচনার কেন্দ্রে সেই আলী সুজার বর্তমান রাজনৈতিক ঘনিষ্ঠতা! অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দীন আহমেদ সান্টুর প্রিয়ভাজন হতে নানা তৎপরতা চালাচ্ছেন তিনি। কিন্তু মিষ্টি কথায় সংসদ সদস্যের মন গলছে কি না, তা নিয়েও স্থানীয় মহলে চলছে কানাঘুষা।
আরও গুরুতর অভিযোগ রয়েছে কথিত প্রকল্প বাণিজ্য নিয়ে! নামে বেনামে ভুয়া প্রকল্প দেখানো, বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়া এবং প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে উপজেলা জুরে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, উপেজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজা কোন সেরকারী কর্মকর্তার মতো নয়, বরং নিজেকে একজন বিএনপির নেতার মতো মনে করছেন। স্থানীয় সংসদ সদস্যকে ভুল পথে পরিচালিত করার চেষ্ঠা করছেন। যদিও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বিষয়টি বুঝতে পেরে অনেক ক্ষেত্রে তাকে এড়িয়ে চলছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।