ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

নিজস্ব প্রতিবেদন
জুন ২২, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ব্রিজ ভেঙে বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়। তখন সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, কিছু যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হওয়ার সময় মাইক্রোবাস ও অটোরিকশাসহ সেতুটি ভেঙে খালে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস। তাদের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।