ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, প্রস্তুত ভোট আয়োজন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বিভিন্ন জেলায় ব্যালট পেপার ও ব্যালট বক্স পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার রাতের মধ্যে ঢাকার বাইরের সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যালট বক্স পৌঁছাবে সন্ধ্যার মধ্যেই।

নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দেবেন—সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোটের প্রশ্নে মতামত প্রদান করবেন।

নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। তার ভাষায়, “বিচ্ছিন্ন অপরাধ ঘটতে পারে, কিন্তু নির্বাচন ব্যাহত করা সম্ভব নয়।”

পুলিশ জানিয়েছে, সারাদেশে ৮ হাজার ৭৭০টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।