ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পোস্টাল ব্যালটে নজিরবিহীন অংশগ্রহণ, জমা প্রায় ৯ লাখ

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পোস্টাল ব্যালটে ভোটদানের হার এবার নতুন রেকর্ড গড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসে থাকা বাংলাদেশি ও দেশের অভ্যন্তরীণ নিবন্ধিত ভোটারদের পাঠানো প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে জমা পড়েছে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত হিসাব অনুযায়ী, প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি এবং দেশের অভ্যন্তরে পাঠানো ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করা হয়েছে। সর্বমোট ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি ব্যালট এখন নিরাপদে সংরক্ষিত রয়েছে।

তথ্য বলছে, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট পাঠানো হয়েছিল, যার মধ্যে ৫ লাখ ১৫ হাজার ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। একইভাবে দেশের ভেতরে পাঠানো ৭ লাখ ৬০ হাজার ব্যালটের মধ্যে ৫ লাখ ৮০ হাজার ভোটার তাদের রায় দিয়েছেন। মোবাইল অ্যাপ ও ডাক বিভাগের উন্নত সেবার ফলে এবার ভোট পৌঁছাতে বিলম্ব হয়নি।

ইসি জানিয়েছে, আগামীকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ চলবে। এরপর সংসদ নির্বাচনের মূল ফলাফলের সঙ্গে এই ভোটগুলো গণনা করা হবে। বিশ্লেষকদের মতে, প্রায় ৯ লাখ পোস্টাল ভোট অনেক আসনে ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।