ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মাঠপর্যায়ে কঠোর নির্দেশ দিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে অনলাইন আইন-শৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেন আইজিপি। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো এবং ঈদ শেষে নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আইজিপি বলেন, কেউ যেন পুলিশি সেবা পেতে এসে হয়রানির শিকার না হন এবং হাসিমুখে থানার সেবা নিয়ে ফিরতে পারেন—এ বিষয়টি নিশ্চিত করতে হবে। নিরপরাধ ব্যক্তিকে কোনোভাবেই হয়রানি না করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।