ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নির্বাচিত সরকারের ১৪তম দিনে দুদক চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৩, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণের অংশ হিসেবে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এটি কোনো চাপের ফল নয়; বরং নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।

তার সঙ্গে একই দিনে কমিশনের দুই সদস্য—মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ—সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

ড. মোমেন বলেন, ‘নির্বাচিত সরকার আসার ১৪তম দিনে আমরা পদত্যাগ করলাম। এর বিশেষ কোনো কারণ নেই। আমরা মনে করেছি, নতুন সরকারের নিজস্ব প্রত্যাশা রয়েছে। তারা হয়তো আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন গঠন করবে। এতে দুদক ও রাষ্ট্র উভয়েরই মঙ্গল হবে।’

দুদকের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এত দিন নখ-দাঁত ছিল কি না, তা আপনারাই ভালো বলতে পারবেন। আমরা আমাদের সময় দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

ড. মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের জন্য দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহ্সান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।