ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস বলেছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাকে ভালো বলে মনে করছে ইইউ। একই সঙ্গে তিনি বলেন, আজ থেকেই ইইউর স্বল্প মেয়াদি পর্যবেক্ষকরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

ইভারস আইজাবস বলেন, নির্বাচনী পরিবেশে কিছু কিছু বিষয়ে আলোচনা ও উন্নতির সুযোগ থাকলেও মোটা দাগে পরিস্থিতি আশাব্যঞ্জক। তিনি উল্লেখ করেন, এই ইতিবাচক ধারা বজায় রাখা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।

ব্রিফিংয়ে অংশগ্রহণমূলক নির্বাচন ইইউর অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান পর্যবেক্ষক দলের প্রধান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন একটি নির্বাচন প্রত্যাশা করে যেখানে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত থাকবে।

ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।