ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়-পরাজয় মেনে দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন দেশের সকল ভোটার ও রাজনৈতিক দলের প্রতি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোটাধিকার শুধু অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটাররা সকলেই শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করবে। তিনি জানান, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক বিষয়, তাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

তিনি ভোটারদের অনুরোধ করেছেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী জয়-পরাজয় মেনে নিন। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনে দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হবেন।

সিইসি আশা প্রকাশ করেছেন, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।