ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর আর্সেনিক ঝুঁকি অর্ধেকে নামানোর লক্ষ্য সরকারের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
জুন ৩০, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আর্সেনিক দূষণমুক্ত নিরাপদ পানির নিশ্চয়তায় সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ এমআইসিএস ২০১৯ অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণ মানুষকে আর্সেনিকের ঝুঁকি থেকে রক্ষা করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্পে গভীর নলকূপ, পাইপের মাধ্যমে পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমানে আর্সেনিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর হার ২০২৬ সালের মধ্যে ৫ থেকে ৬ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত মোট ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণভিত্তিক নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস নির্মাণ করা হয়েছে। এছাড়া পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি, পল্লী অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পে ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে ১ লাখ ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন সম্পন্ন হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানির আওতা বাড়িয়ে আর্সেনিকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের কথা জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।