ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব নোটিশ ছাড়া মসজিদ উচ্ছেদে প্রশ্নের মুখে গুজরাট প্রশাসন

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের গুজরাটের কুচ জেলায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থল পরিদর্শন করেছে জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর তথ্য অনুযায়ী, সোমবার (৩০ জুন) পরিচালিত উচ্ছেদ অভিযানে ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। একই ঘটনার একটি ভিডিও টিআরটি ওয়ার্ল্ড প্রকাশ করেছে, যেখানে মসজিদ ভেঙে ফেলার দৃশ্য দেখা যায়।

জমিয়ত উলামা-ই-হিন্দের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মাওলানা হাকিমুদ্দিন কাশমী বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদ অন্যতম। মসজিদের খাদেমের ভাষ্য, প্রশাসনের দল হঠাৎ অভিযান চালিয়ে মসজিদটি গুঁড়িয়ে দেয়। বাধা দিতে গেলে তাদের আটক করার হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ হিসেবে নিবন্ধিত ছিল এবং এর ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব ছিল। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার অভিযোগ করেন, উচ্ছেদের সময় প্রশাসনের সঙ্গে আলোচনা কিংবা মসজিদের কাছে যাওয়ার সুযোগও তাদের দেওয়া হয়নি। বরং আইনশৃঙ্খলা বাহিনী ভয়ভীতি প্রদর্শন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরও একটি মসজিদও একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১১টি ধর্মীয়, ১৭টি বাণিজ্যিক এবং দুটি আবাসিক স্থাপনা। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।