ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইরানের কৌশলগত স্থাপনায় রাতভর মার্কিন হামলা, নতুন উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) রাতভর বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বুধবার মার্কিন সময় রাত আটটা থেকে শুরু হওয়া এ হামলার পর বিভিন্ন প্রদেশ ও দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রেস টিভির খবরে বলা হয়েছে, হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে, বুশেহর প্রদেশে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। উল্লেখ্য, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই প্রদেশে অবস্থিত। তবে কেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

আইআরআইবির তথ্য অনুযায়ী, খোজেনিস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানা গেছে, মার্কিন বাহিনী আবদানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বান্দর আব্বাস, কেশব, কিশ ও আবু মুসা দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সিজিক শহরে কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে বিমান হামলা চালানো হয়েছে। একই সময়ে কেশম দ্বীপের আবাসিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেখানে তিনটি বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

তাসনিম আরও জানিয়েছে, কিশ দ্বীপে দুটি বড় বিস্ফোরণ ঘটলেও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দর ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সূত্র: আল জাজিরা লাইভ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।