ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সম্ভাব্য হামলায় শত্রুর সব ঘাঁটি লক্ষ্যবস্তু করবে ইরান

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। হামলার উৎস যেখানেই হোক, সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাবে ইরান তাদের সব সামরিক ঘাঁটি এবং হামলার উৎসকে লক্ষ্যবস্তু করবে।

তিনি জানান, ইরানের শীর্ষ নেতৃত্ব আগেই সতর্ক করেছে যে, দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে পুরো উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো পাল্টা হামলার আওতায় আসতে পারে।

রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা তারা দ্রুত আঘাত হেনে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। তার ভাষায়, এই ধারণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া একটি ভুল বার্তা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর হামলা হলে গোটা অঞ্চল এবং এর গুরুত্বপূর্ণ অবকাঠামো ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তিনি সংশ্লিষ্ট পক্ষকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকাই সবার জন্য ভালো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।