ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শূন্য সরকারি পদ পূরণে ধীরগতি, ভোগান্তিতে জনসেবা ও তরুণরা

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশে সরকারি প্রতিষ্ঠানে পাঁচ লাখের বেশি অনুমোদিত পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় একদিকে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে, অন্যদিকে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের মধ্যে বেকারত্ব ও হতাশা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু কর্মসংস্থানের সংকট নয়; প্রশাসনিক কাঠামো ও শ্রমবাজার ব্যবস্থাপনার দুর্বলতারও প্রতিফলন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ-২০২৫’-এর খসড়া অনুযায়ী, অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৪ লাখ ৬৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। ফলে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য রয়েছে।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য ছিল। এর মধ্যে গ্রেড ১৩-১৬ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং গ্রেড ১৭-২০ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। মাঠপর্যায়ের জনসেবার সঙ্গে এসব পদ সরাসরি যুক্ত হওয়ায় সেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

সরকার জানিয়েছে, অবসর, নতুন পদ সৃষ্টি এবং চলমান নিয়োগের কারণে কিছু পদ সবসময় শূন্য থাকে। তবে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১০ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের কাছে সরকারি সেবা আরও সহজ করতে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসনের তথ্য বলছে, ২০১০ সালে শূন্যপদ ছিল ২ লাখ ৪৩ হাজার ৬৬৭টি। পরবর্তী বছরগুলোতে তা ধারাবাহিকভাবে বেড়ে ২০২২ সালে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ এবং ২০২৩ সালে ৪ লাখ ৭৩ হাজারে পৌঁছায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশে উন্নীত হয়েছে। ডিসেম্বর শেষে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজার। তবে অর্থনীতিবিদদের মতে, প্রকৃত বেকারের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, নিয়োগবিধির জটিলতা, অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতা দূর করা গেলে দ্রুত শূন্য পদ পূরণ সম্ভব। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জনসেবার মানও উন্নত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।