ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কোনো দলের লাঠিয়াল নয়, জনগণের সেবক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কখনোই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা উচিত নয়। জনগণের আস্থা অর্জনের জন্য তাদের পেশাদার, নিরপেক্ষ ও সেবামুখী হতে হবে।

রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সে কারণে নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের কারণে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠতে জনগণের সঙ্গে মানবিক আচরণ এবং নিরপেক্ষ দায়িত্ব পালন অপরিহার্য। সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ দ্রুত বাড়ছে। তাই সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি দক্ষতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।

প্রশিক্ষণে ড. মো. নূরুল হুদা ভূঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার লাভ করেন। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ অর্জন করেন আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।