ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

দাবি আদায়ে আন্দোলন স্থগিত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু রোববার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এক যৌথ বিবৃতিতে জানায়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা আবার শুরু হবে।

বিবৃতিতে শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এবং মানবিক দায়বদ্ধতার কারণে তারা আন্দোলন সাময়িক স্থগিত করছেন। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের তালাবদ্ধ কর্মসূচি থাকবে না। তবে দাবি পূরণে সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি না হলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে সতর্ক করেন।

গত বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করেন সহকারী শিক্ষকরা। এর ফলে প্রথম থেকেই স্থগিত হয়ে যায় চলমান বার্ষিক পরীক্ষা। তিন দফা দাবি আদায়ই ছিল তাদের আন্দোলনের মূল লক্ষ্য—সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, দীর্ঘমেয়াদি চাকরির পর উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন। তাদের বড় অংশই সহকারী শিক্ষক, যাদের দাবি বহুদিনের। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনো পিছিয়ে।

গত ৮–১১ নভেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় আহত হন দেড় শতাধিক শিক্ষক। এরপর সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলেন তারা। কিন্তু অগ্রগতি না হওয়ায় ফের শাটডাউনে যান এবং ১ ডিসেম্বর থেকে পরীক্ষা বর্জন করেন। বর্তমান সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।