ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

তারেক রহমানের নাগরিকত্ব প্রশ্ন অমূলক: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্নের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, “নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে অবশ্যই দেশের নাগরিক ও ভোটার হিসেবে বিবেচনা করাই স্বাভাবিক।”
শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যা মামলার বিচারে বিলম্বের কোনো সুযোগ নেই; রাষ্ট্রপক্ষ দ্রুত বিচার সমাপ্তির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।

হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় হাজী ও মুসল্লিদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এর আগের রাতে ঝিনাইদহ সার্কিট হাউসে শিশু সাইমা খাতুন সাবা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তকে ভিন্নদিকে নেয়ার কোনো চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিচার বিভাগের কর্মকর্তারা।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশে গুম, মিথ্যা মামলা ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ হয়েছে। বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।