ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

তফসিল সময়মতো চায় বিএনপি ও জামায়াত—এনসিপির দাবিতে নতুন রাজনৈতিক সমীকরণ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন উত্তাপ। এনসিপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারকে তফসিল ঘোষণা স্থগিত করার অনুরোধ জানিয়েছে। তাদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির দুরবস্থা বিবেচনায় তফসিল পেছানোই যুক্তিযুক্ত। তবে প্রধান দুই বিরোধী দল বিএনপি ও জামায়াত এনসিপির এ প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না, বরং প্রকাশ্যেই এর বিরোধিতা করছে।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এনসিপি কি আমাদের মুখপাত্র? আমরা নিজেরাই বলিনি তফসিল দিতে নিষেধ করতে। বরং আমরা চাই তফসিল দ্রুত ঘোষণা হোক।” তিনি আরও বলেন, “তফসিল দ্রুত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।”

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “খালেদা জিয়ার অসুস্থতা অবশ্যই মানবিক বিষয়, কিন্তু এটি নিয়ে রাজনীতি করলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। এখন তফসিল পেছানোর কোনো অজুহাত চলবে না।”

রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন—নির্বাচন নিয়ে বছরের পর বছর রাজনৈতিক টানাপোড়েনে জনগণ বিভ্রান্ত ও ভোটাধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও কেটে গেছে এক বছরের বেশি; এখন নির্বাচন সামনে রেখে আবারও তফসিল নিয়ে জটিলতা তৈরি হলে তা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান বলেন, “আর একদিনও নয়। ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত। গণতন্ত্র রক্ষায় সঠিক সময়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের অনড় থাকা জরুরি।”

সূত্র: চ্যানেল ২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।