ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ছারছীনা দরবার, কুরআন খতম কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া ও কুরআন খতমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এক শোকবার্তায় নির্দেশ দেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এবং এর অঙ্গসংগঠন—যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামার সকল স্তরের নেতাকর্মীরা যেন মরহুমার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করেন।

এছাড়া বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের আওতাধীন তিন সহস্রাধিক দ্বীনিয়া মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজনের নির্দেশ দেন তিনি।

পীর ছাহেব কেবলা বলেন, দেশের জন্য যখন বেগম খালেদা জিয়ার মতো একজন মান্য, পরীক্ষিত ও আপোষহীন ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, ঠিক তখনই তিনি দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এর পেছনে আল্লাহর হেকমত রয়েছে, যা তিনিই ভালো জানেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই শোককে শক্তিতে রূপান্তর করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে দেশ ও জাতির খেদমত করার আহ্বান জানান।

একই সঙ্গে মরহুমার জানাজার নামাজে পীরভাই, মুহিব্বীন ও সর্বস্তরের মুসলমানদের সাধ্যমতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।