ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে হাতেনাতে ধরা চোরকে শিকলে বেঁধে রাখলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামে চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিকে দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক স্থানীয় বাসিন্দারা।

আটক হওয়া যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০), উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার বাসিন্দা। তিনি মো. দুলাল হাওলাদারের ছেলে।

বাড়ির মালিক মো. হাকিম সিকদার জানান, কয়েক মাস ধরে তাদের বাড়ি থেকে হাঁড়ি-পাতিলসহ বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্র একাধিকবার চুরি হয়েছে। এসব ঘটনার পর পরিবারের সদস্যরা রাতে বিশেষভাবে সতর্ক থাকতে শুরু করেন।

তার ভাষ্য অনুযায়ী, রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়লে ছেলে সুজন বাড়ির বাইরে শব্দ শুনতে পান। বাইরে গিয়ে তিনি দেখতে পান, বিভিন্ন মালামাল একটি বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রিয়াজ। তখন তাকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

আটক রিয়াজ চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের কথা স্বীকার করলেও দাবি করেন, এর আগে তিনি কখনও ওই বাড়িতে চুরি করতে যাননি।

হাকিম সিকদার বলেন, আদালতে মামলা পরিচালনার ঝামেলা এড়াতে এবং স্থানীয়দের পরামর্শে অভিযুক্তকে থানায় সোপর্দ না করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল ফিরোজ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।