ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর-২: বেসরকারিভাবে নির্বাচিত আহম্মদ সোহেল সুমন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আল আমীন আহমেদ, (পিরোজপুর) ॥ পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ) আসনে ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ফলে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ২৮৮।

এ আসনে বিএনপির বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন মিয়া ঘোড়া প্রতীকে ১৬ হাজার ২১৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই।

মাহমুদ হোসেন মিয়ার ছোট ভাই মাহিবুল হোসেন মাহিম মিয়া জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল প্রতীকে ৪ হাজার ৭০৫ ভোট পান। এছাড়া ইসলামি আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন।

এ আসনে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ২৩৮। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। নির্বাচনী লড়াইয়ে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক বিজয়ী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।