ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান এর উপদেষ্টা পরিষদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হলো।

মন্ত্রীর পদমর্যাদায় থাকা উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ আল মাহমুদ তিতুমীরকে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থাকা উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি; মাহ্দী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; এবং রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অংশ হিসেবে এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওইদিনই প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

সরকারের বিভিন্ন খাতে নীতি সহায়তা, প্রশাসনিক সমন্বয় ও কার্যক্রম ত্বরান্বিত করতে উপদেষ্টাদের এই দায়িত্ব বণ্টন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।